শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়েই নিলাম, খুনটা হবে এবং আমিই করব। অনেকদিন নিজের সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস নেই, জীবনের সকল বড় বড় সিদ্ধান্তগুলোতে আমা...

শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়েই নিলাম, খুনটা হবে এবং আমিই করব। অনেকদিন নিজের সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস নেই, জীবনের সকল বড় বড় সিদ্ধান্তগুলোতে আমার হয়ে গোটা জীবন প্রক্সি দিয়ে এসেছে বাড়িতে মা-বাবা, স্কুলে হেডস্যার, কলেজে প্রিন্সিপাল, ভার্সিটিতে ভিসি আর অফিসে বস।তাছাড়া গত এক সপ্তাহ ধরে মাথায় চিন্তাটা কামড়ে বেড়াচ্ছে, রাতে দুঃস্বপ্ন, খাওয়ায় অরুচি কাজে অন্যমনস্কতা – চিন্তা কিংবা দুশ্চিন্তার সকল লক্ষণগুলো পেরিয়ে শেষমেশ এরকম একটা চরম সিদ্ধান্ত নিতে পেরে নিজেকে বেশ মহান মনে হচ্ছে।এরকম একটা সিদ্ধান্ত কতজন নিতে পারে তাই না? আপনারাই বলুন?



৯ ডিসেম্বর, ২০২০। সারা দিনের ঝক্কি ঝামেলা শেষে ল্যাপটপটার সামনে বসবার একটু সুযোগ মিলল। সরাসরি খোমাখাতায় প্রবেশ এবং সেখান থেকে একটি বিশেষ ইভে...



৯ ডিসেম্বর, ২০২০। সারা দিনের ঝক্কি ঝামেলা শেষে ল্যাপটপটার সামনে বসবার একটু সুযোগ মিলল। সরাসরি খোমাখাতায় প্রবেশ এবং সেখান থেকে একটি বিশেষ ইভেন্টের ওয়ালে। নাহ, আবারো হতাশ হতে হল, মাত্র চারজন অ্যাটেন্ডিং … হচ্ছে না, কিছুই হচ্ছে না।

উপরের কাজগুলো গত এক সপ্তাহ ধরে আমার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে গিয়েছে। প্রতিদিনই একই

পানিতে পড়বার সাথে সাথেই একটা গগনবিদারী চীৎকার দেওয়া আমার মতো সন্তরণবিদ্যায় অজ্ঞ বান্দাদের জন্য একটি ফরয কাজ। তবে এক্ষেত্রে ইচ্ছেটাকে বাস্তবে...

পানিতে পড়বার সাথে সাথেই একটা গগনবিদারী চীৎকার দেওয়া আমার মতো সন্তরণবিদ্যায় অজ্ঞ বান্দাদের জন্য একটি ফরয কাজ। তবে এক্ষেত্রে ইচ্ছেটাকে বাস্তবে পরিণত করতে গিয়ে এক পেট মিনারেল ওয়াটার খাওয়া ছাড়া আর কোন লাভ হল না। পানির গভীরতা বেশি নয়, তবে স্রোত প্রচন্ড।

আমার কাছে যদি কেউ এই চলচ্চিত্রটি সম্পর্কে জানতে চায় তবে আমি বলি, এটি চলচ্চিত্র নয় – এটি আড়াই ঘন্টার একটা কবিতা, আড়াই ঘন্টার একটি অপূর্ব ল্যা...


আমার কাছে যদি কেউ এই চলচ্চিত্রটি সম্পর্কে জানতে চায় তবে আমি বলি, এটি চলচ্চিত্র নয় – এটি আড়াই ঘন্টার একটা কবিতা, আড়াই ঘন্টার একটি অপূর্ব ল্যান্ডস্কেপ, মোহনীয় সূরমুর্ছনা আড়াই ঘন্টা ব্যাপী - এক বিদ্রোহী, সংসারত্যাগী তরুণের জীবনের জীবনের শিল্পরূপ এই চলচ্চিত্রটি

সেদিন ছিল আমার এক জিগরী দোস্ত সুব্রতর জন্মদিন, কিন্তু কোথায় ব্যাটাকে জন্মদিনের শূভেচ্ছা জানাবো আর একটু গুলতানি করব(সেইসাথে পেটপুজোর কথা ভুল...

সেদিন ছিল আমার এক জিগরী দোস্ত সুব্রতর জন্মদিন, কিন্তু কোথায়
ব্যাটাকে জন্মদিনের শূভেচ্ছা জানাবো আর একটু গুলতানি করব(সেইসাথে পেটপুজোর কথা ভুললে চলবে না) - সেখানে কিনা তিনি ফোন বন্ধ করে বসে আছেন। মেজাজ খারাপ করে মনে মনে যখন 'শ’খানেক ছাপার অযোগ্য গালি দিয়ে ফেলেছি তখনি মহাশয়ের ফোন। ফোনেই বিস্তারিত জানা গেল, এই শুভদিনে নাকি বেচারার টাকা-পয়সার বেজায় অভাব। আবার পাড়ায় জনপ্রিয় হওয়ার ঠেলা সামলাতে হচ্ছে এখন - পাড়ার পোলাপান নাকি এক হপ্তা আগে থেকেই ঝুলোঝুলি করছে জন্মদিনের দিন ভূরিভোজ করাতে হবে। ওদিকে পকেটের স্ট্যাটাস তো আশরাফুলের অ্যাভারেজের থেকেও খারাপ। এমতাবস্থায় পাড়ার জনপ্রিয় সুব্রতদা ইজ্জত আব্রু রক্ষার্থে ভোরে কাকচিলের ঘুম ভাঙার আগেই বাড়ি থেকে চম্পট ...